১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল এইচ এম এরশাদের পিতার ইন্তেকালে ছাত্র মজলিসের শোক প্রকাশ
- Update Time : ১২:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক জনাব এইচ এম এরশাদের পিতার ইন্তেকালে ইসলামী ছাত্র মজলিসের শোক প্রকাশ
৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক জনাব এইচ এম এরশাদের আব্বা নড়াইলের লোহাগড়া উপজেলার পরপা গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।তিনি স্ত্রী, ২ ছেলে ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।তার মৃত্যুতে গভির শোক এবং সমবেদনা প্রকাশ করেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক ও সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ।
এক যৌথ বিবৃতিতে
নেতৃদ্বয় মরহুমার শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান প্রভুর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
























