০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে দোয়ারা বাজারে ছাত্র মজলিসের স্মারকলিপি প্রদান
- Update Time : ০৬:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলা শাখার উদ্যোগে দোয়ারা বাজার উপজেলা নির্বাহি অফিসার দিবাংশ কুমার সিংহ’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ছাত্র মজলিস দোয়ারা বাজার উপজেলার সভাপতি আব্দুর রহমান ও সেক্রেটারি এনামুল হক আলীর নেতৃত্বে স্মারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি মাওলানা জাকির হুসেন সাইদ, খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলার সেক্রেটারি হাফিজ সিদ্দিকুর রহমান, নরসিংপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আবু উমামা প্রমুখ। বিজ্ঞপ্তি




























