ছাতকে যুবতীকে ধর্ষণের চেষ্টা ও হামলা থানায় মামলা দায়ের
- Update Time : ০১:৫৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে নোয়ারাই ইউনিয়নের বেতুরা-আছদনগর গ্রামে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় ছাতক থানায় একটি মামলা (নং-২৭,তাং-২৪মে/২১) দায়ের করা হয়েছে। ভিকটিমের মাতা মনোয়ারা বেগম বাদী হয়ে গ্রামের আব্দুর রহিমের পুত্র জুনায়েদ আহমদ রুবেল, নাজমুল ইসলাম, নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ), তৎসহ ৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৫০৬/১১৪ ধারায় এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, শনিবার (৮মে) রাতে বেতুরা-আছদনগর গ্রামের মনোয়ারা বেগমের বসতঘর পুরুষশুন্য থাকায় একই গ্রামের আব্দুর রহিমের পুত্র জুনায়েদ আহমদ রুবেল বসতঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মনোয়ারা বেগম চিৎকার দিলে বাড়ির লোকসহ আশপাশের লোকজন এসে তাকে আটক করে। বিষয়টি জানাজানি হলে ঘটনার প্রায় এক ঘন্টা পর জুনায়েদ আহমদ রুবেলের ভাই সহ স্বজনরা মনোয়ারা বেগমের বসতঘরে হামলা চালিয়ে জুনায়েদ আহমদ রুবেলকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় হামলাকারীরা ভিকটিম ও মনোয়ারা বেগমের স্বামী আমির আলী এবং তার পুত্র সবদিল আলমকে পিটিয়ে মারাত্মক আহত করে। রাতেই আহতদেরকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১১মে) ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মামলা দায়েরের বিষয়টি ও নিশ্চিত করেছেন।




























