০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক থানায় হামলা ও ভাংচুরের মামলায় ছাত্রদল নেতার জামিন লাভ

  • Update Time : ০৬:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক থানায় হেফাজত অনুসারীদের হামলা ও ভাংচুরের মামলায় গ্রেপ্তারকৃত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ মেহেদি হাসান জামিনে মুক্তি পেয়েছেন। ২০ মে বৃহষ্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান শিকদার তাকে জামিন দেন। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক সুনামগঞ্জের প্রসিকিউটর ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুন্নাহার রাব্বানী শাহানা। মামলার বিবরণে জানা যায়,গত ৪ এপ্রিল হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে আটকের সংবাদে তার অনুসারীরা ক্ষুব্দ হয়ে রাতে ছাতক থানায় হামলা করেছে। হামলায় চার পুলিশ আহত হয়।হামলাকারিরা থানার সেবা চত্বরসহ থানার বাইরের কিছু অংশ ভাংচুর করে। এ ঘটনায় ছাতক থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কিছু আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় রাতেই ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে হামলার ঘটনায় ছাত্রদল নেতা সৈয়দ মেহেদি হাসান ও যুবদলনেতা আসাদুল্লাহ রানাসহ আরো ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে সৈয়দ মেহেদি হাসানের জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দিয়েছেন ।মামলায় আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মো. মাসুক আলম বলেন, আদালত এই মামলায় তাকে জামিন দিয়েছেন। মামলার জামিন শুনানিতে তাকে সহযোগিতা করেন এডভোকেট মো. আফতাব উদ্দিন ও এডভোকেট মো. আলী আমজাদ।পাবলিক. প্রসিকিউটর এডভোকেট শামসুন্নাহার রাব্বানী শাহানা বলেন, আলোচিত ওই মামলায় মাননীয় বিচারকএকজনকে জামিন প্রদান করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক থানায় হামলা ও ভাংচুরের মামলায় ছাত্রদল নেতার জামিন লাভ

Update Time : ০৬:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১