০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে হত্যা মামলার ৩২ আসামী থানায় আত্মসমর্পণ

  • Update Time : ০৩:৪৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের উপর আস্থা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি হত্যা মামলার এজাহারনামীয় ৩২ আসামি পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। গত ১৬ মার্চ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত শাহমুল্লুক হত্যা মামলার আসামী তারা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে দিরাই থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, শাহ মুল্লুক হত্যার ঘটনায় শামসুল ইসলাম বাদী হয়ে ৬৩ জনকে আসামী করে বিগত ১৬ মার্চ দিরাই থানায় মামলা দায়ের করেন। ইতোপূর্বে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। (মঙ্গলবার) স্বেচ্ছায় আরও ৩২ আসামী আত্মসমর্পণ করেছেন। তাদের সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দিরাইয়ে হত্যা মামলার ৩২ আসামী থানায় আত্মসমর্পণ

Update Time : ০৩:৪৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১