০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে অসহায়দের মধ্যে সরকারী অর্থ বিতরণ করেন এমপি মানিক

  • Update Time : ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৩টি ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে বিজিএফ’র আর্থিক সহায়তা প্রদান কর্মসুচীর আওতায় প্রতি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে ও মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবার সাহায্যার্থে নগদ ৫০০ টাকা করে তিন ওয়ার্ডের ৫৫০ জন উপকারভোগীদের মধ্যে বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে আমেরতল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় ছাতক উপজেলা কৃষি অফিসার ও উত্তর খুরমা ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা তৌফিক হোসেন খান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, ইউপি সদস্য শামসুল হুদা, জালাল উদ্দিন, আব্দুল হামিদ, ইউপি সদস্যা কমরুন নেছা, ইউপি সচিব মনমত রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে অসহায়দের মধ্যে সরকারী অর্থ বিতরণ করেন এমপি মানিক

Update Time : ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১