শহীদ আরমান নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের প্রেরণার জীবন্ত উদাহরণ- আজীজুল হক
- Update Time : ০৮:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ঐতিহাসিক ৩০ জুন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ইতিহাসে প্রথম শাহাদাত বরণকারী শহীদ আরমান আহমদ দিবস। নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনে ১৯৯৪ সালের এই দিনে কিশোরগঞ্জের রাজপথে পুলিশের গুলিতে ইসলামী ছাত্র মজলিসের কর্মী কিশোর আরমান আহমদ শাহাদতবরণ করেন। শহীদ আরমান ইসলাম সমাজ বিপ্লবের কর্মীদের জন্য একটি চেতনা ও প্রেরণার জীবন্ত উদাহরণ। শহীদ আরমানের শাহাদত নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণাকে আরো শানিত করেছে বলে ব্যক্ত করেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক। ৩০জুন ছাত্র মজলিস কিশোরগঞ্জ উত্তর জেলা আয়োজিত শহীদ আরমান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি মুহাম্মদ আকরাম খন্দোকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাজহারুল হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগরী সভাপতি শাব্বির আহমদ, কিশোরগঞ্জ দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সাবেক সভাপতি ও খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইমদাদ উল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মুহাম্মদ এনায়েতুল্লাহ, ঢাকা মহানগরী উত্তর বায়তুলমাল সম্পাদক কাজী জহিরুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
























