দক্ষিণ সুনামগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- Update Time : ০১:২৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: উগ্র সাম্প্রদায়িক অপশক্তি নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ছাত্রলীগের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে উপজেলার পাগলা বাজার ও সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়কে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মার্কেটের মধুবনের সামনে গিয়ে শেষ হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার এর পরিচালনায় মিছিল শেষে প্রতিবাদ সভা করেন নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা পরিষদে সদস্য জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনসুর আলম সুজন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, আল মাহমুদ সুহেল, ইজহারুজ্জামান, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সমিরন দাস সুবীর, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ প্রমুখ।





























