০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাজিরবাজার সেতুতে পর্যটকদের সমাগম, আছে বখাটে মোটরসাইকেল চালকদের যন্ত্রণা

  • Update Time : ০৩:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেন মঙ্গলবার সিলেটের নান্দনিক সেতু কাজিরবাজারে আসা পর্যটকরা। বেপরোয়া এক চালক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালেও যায়। পরে পুলিশ সাথে থাকা কয়েকজনকে মোটরসাইকেলসহ আটক করে থানাও নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান- মঙ্গলবার বিকেলে সিলেটের কাজিরবাজার সেতুতে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটে। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশুসহ হাজারো মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নান্দনিক কাজির বাজার সেতুতে ছুটে গেলেও সেখানে কিছু বখাটে উচ্ছ আওয়াজে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে খাকে।

এতে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে আসা পর্যটকরা। এক পর্যায়ে এক মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এ সময় সেখানে সিভিলে একদল পুলিশও অবস্থান করছিল। আহত মোটরসাইকলে আরোহীকে হাসপাতালে পাঠানো হলেও আটক করা হয় সাথে থাকা অন্য বখাটেরদেরও। সাথে এসময় সিলেট ল, ১১-৯০৮৩ নং মোটরসাইকেলসহ আরাহী আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।তবে আটককৃতদের নাম জানা যায়নি।

এদিকে পর্যটকরা জানান- প্রকৃতির সাথে ঈদের ভালো কিছু সময় কাঠানোর জন্য পরিবার-পরিজন নিয়ে তারা কাজিরবাজার ব্রিজে আসেন। কিন্তু প্রতিনিয়ত এখানে কিছু বখাটে উচ্চশব্দে দ্রুতবেগে মোটরসাইকেল চালায়। এতে শিশুদের নিয়ে চরম আতঙ্কে থাকতে হয়। ব্রিজে সময় পুলিশ টহল রাখা জরুরী বলে তারা জানান।

এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার ওসি গৌছুল হোসেন জানান- সেখানে পুলিশের একটি টহল টিম রয়েছে। আইন-শৃঙ্খলার বিঘ্ন যাতে কেউ না ঘটায় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। যারাই সেখানে আইন লঙ্ঘন করবে, তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কাজিরবাজার সেতুতে পর্যটকদের সমাগম, আছে বখাটে মোটরসাইকেল চালকদের যন্ত্রণা

Update Time : ০৩:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০১৭