০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি
- Update Time : ০৩:১৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে সৈয়দ হিলাল আহমদ-কে আহবায়ক ও সৈয়দ শামছুল ইসলাম পিজু-কে সদস্য সচিব করে জাতীয় শ্রমিক লীগের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ নুরুল হক ও সদস্য সচিব জাহির উদ্দিন শুক্রবার (২৬ মার্চ) বিকেলে এ কমিটি অনুমোদন করেছেন। এদিকে নবগঠিত কমিটির আহবায়ক সৈয়দ হিলাল আহমদ ও সদস্য সচিব সৈয়দ শামছুল ইসলাম পিজুসহ কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





























