ছাতকে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
- Update Time : ০৮:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার সন্ধ্যায় শহরের রওশন কম্পলেক্সে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিনের উৎসবে মিলিত হয় শতাধিক নেতা-কর্মী। পরে শহরে একটি আনন্দ মিছিল করে তারা। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কাষ্টম রোডে এসে শেষ হয়। জন্মদিনের কেক ও মিষ্টি বিতরণ শেষে পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুহিন চৌধুরী, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুল হাসান শাওন, যুবলীগ নেতা ইমন খান, রহিম আলী, কিবরিয়া, পৌর ছাত্রলীগ নেতা তমাল দাস, জেলা ছাত্রলীগের সদস্য আলিফ হাসান অর্নব, ছাত্রলীগ নেতা ওবায়দুল, হিমু, কাউসার আহমদ, আব্দুল কদ্দুছ শিবলু, স্বপ্নীল দাস আকাশ, আল আমিন, মঈনুল হোসেন, রাব্বী আহমদ প্রমুখ। এ সময় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, রিয়াজ মিয়া, মলয় আচার্য্য, মানিক আচার্য্য, উত্তম আচার্য্য, দিলীপ আচার্য্য, ছাত্রলীগ নেতা সাগর মিয়া, সালমান আহমদ, হুসাইন আহমদ, হৃদয় তালুকদার, জামিল আহমদ, হাসান মিয়া, সামির আলী, আফজাল হোসেন, চন্দন দাস, আফজল মিয়া, পুলক, রাইছান, শোভন, তোফায়েল, এমরান আহমদ, সোহান, আমজাদ, জুয়েল, মাহফুজ, তপন দাস, বিষু দাস, জিতু দাস, সোহাগ, হিমেল, রুমেল, রুহান, নয়ন, আরিফ, নিরব, অপু, বিল্লাল, বিজন, ইমন, অমিত সুফিয়ান, কায়েছ, সাইফ, বাপ্পী, মাহির, রুদ্র, আব্দুল্লাহ, অলিদ, আরিফ, সামছুল, শরীফসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





























