১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১, আহত ৫০
- Update Time : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। উপজেলার ভাটিপাড়ার ইউনিয়নে নূরনগর গ্রামে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত হন আর আহত হয়েছেন প্রায় ৫০ জন। শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে এই সংর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের পাশের খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে নূরনগর ফিরোজ আলী ও ফরল আলী পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দুই পক্ষের লোকেরা দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ফজল আলীর পক্ষের শাহমুলক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। সেই সাথে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।





























