০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে জায়গা দখল নিতে ভাঙচুর ও মারপিট, গ্রেফতার ১

  • Update Time : ০২:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে দাবিকৃত এক শতক জায়গা জোরপূর্বক দখল নিতে একটি পরিবারের সদস্যদের মারপিট এবং সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে নিজ কুরুয়া গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় হামলার শিকার অঞ্জন বৈদ্য বাদি হয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অঞ্জন বৈদ্য জানান, গ্রামের কালাম মিয়া গংরা তার বাড়ির ভেতর এক শতক জায়গা পাওয়ার দাবি করেন।পাওনা থাকলে তা পরিশোধ করতে ইচ্ছুক থাকায় গ্রাম্য সালিসে ৬শতক জায়গার মধ্যে সীমনা প্রাচির ও স্থাপনা থাকায় জায়গার বদলে জায়গার মূল্য পরিশোধের প্রস্তাব দেয়া হয়। পরবর্তী সময়ে মূল্য গ্রহণে অস্বীকৃতি জানায় তারা। এছাড়া একপর্যায়ে কাজগপত্রে মিলিয়ে দেখা যায় ওই দাবিকৃত জায়গার মালিক পাশের বাড়ির অপর এক ব্যক্তি। শুক্রবার সকালে দাবিকৃত জায়গা জোর পূর্বক দখল নিতে হামলা চালিয়ে মারপিট ও জিম্মি করে রেখে  সীমানা প্রাচির ভাঙচুর করে। ৯৯৯ ফোন করে থানা পুলিশের সহযোগিতায় রক্ষা পাই পেয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় ইউনিয়নের মেম্বার ফয়সল আহমদ বলেন, একজনের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা বেআইনি। ঘটনাটির নিন্দা জানিয়ে তিনি বলেন, অঞ্জন বৈদ্যের বাড়িতে এক শতক জায়গা পাওয়ার দাবির প্রেক্ষিতে একটি বৈঠকে জায়গার বদলে টাকা প্রদানের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এব্যাপারে উভয়পক্ষ আমাকে আর  কিছু জানায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শ্যামল বণিক হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে জায়গা দখল নিতে ভাঙচুর ও মারপিট, গ্রেফতার ১

Update Time : ০২:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১