ভাতগাঁও ভমবমি বাজারে ৩ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন
- Update Time : ০৩:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আবদুর রহমান জামী :: দক্ষিণ সুনামগঞ্জে ভাতগাঁও ভমবমি বাজার তাফসিরুল কুরআন পরিষদের উদ্যােগে ৩দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল ৫ মার্চ (শুক্রবার) সম্পন্ন হয়েছে। ভমবমি (ভাতগাঁও)’র ৩দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল পরিষদের সভাপতি মাও. সুহাইল আহমদ সুহেল, সিনিয়র সহ-সভাপতি মাও. আমজাদ হোসাইন’র সভাপতিত্বে, মাও. জাকারিয়া মাহবুব, আবদুর রহমান জামী ও মাও. ফখরুজ্জানান’র যৌথ পরিচালনায় শেষ দিনের প্রধান অতিথির তাফসির পেশ করেন হাফিজ মাও. রফিকুল ইসলাম মাদানী, বাদ মাগরিব তাফসির পেশ করেন মাও. সিরাজুল ইসলাম মিরপুরী।
বাদ এশা মাও. আমিরুল ইসলাম-দিঘলবাঘি। বাদ আছর তাফসির পেশ করেন মাও. সুহাইল আহমদ সুহেল। ২য় দিনের শেষ অধিবেশনে তাফসির পেশ করেন মাও. মুফতি মেরাজুল হক মাজহারী-ঢাকা। বাদ এশা তাফসির পেশ করেন ইউসুফ বিন এনাম- শিবপুরী-ঢাকা। বাদ মাগরিব বয়ান পেশ করেন মাও. গোলজার আহমদ চৌধুরী-ইউকে।
১ম দিনে শেষ অধিবেশনে তাফসির পেশ করেন মাহমুদুল হাসান গুণবী। বাদ এশা মাও. জাফর আহমদ হেলালী-ঢাকা। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।।





























