ওসমানীনগরে ভারতীয় বিড়িসহ আটক ২
- Update Time : ০৯:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভারতীয় নাসির বিড়িসহ ২ জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। বুধবার (৩ মার্চ) গোয়ালাবাজার থেকে এদেরকে আটক করা হয়। আটকৃতরা হচ্ছেন, ওসমানীনগর থানার নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র আয়াছ মিয়া (৪০) ও নবীগঞ্জ থানার ঢালারপার গ্রামের মৃত কালাম উদ্দিনের পুত্র মজনু মিয়া (২৭)। থানা সুত্রে জানা যায়, ওসমানীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শেরপুর থেকে সিলেটগামী বিরতীহীন যাত্রীবাহি বাস গাড়িতে ভারতীয় নাসির বিড়ি নিয়ে উঠেছে ৪জন লোক। গোয়ালাবাজারে গাড়ি থামলে পুলিশ তাদের আটকের চেষ্টা করে।
এ সময় পুলিশের উপস্থিতির আলামত পেয়ে ৪জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ জড়িতদের মধ্যে ২ জনকে আটক করতে সক্ষম হয়। অন্য ২ জন পালিয়ে যায়। এব্যাপারে এসআই মো: নাজমুল হুদা বাদি হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। আটক করা ৭৭ হাজার শলাকা নাসির বিড়ি যার বাজার মূল্য ৬৫ হাজার টাকা।





























