০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট, থানায় যুবকের জিডি

  • Update Time : ০১:২১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রাজেদ মিয়া (৩৭) নামে যুক্তরাজ্য ফেরত এক যুবকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে তাতে ইয়াবা বিক্রির প্রচারণা ও আপত্তিকর পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ভুক্তভোগী যুবক। যার নম্বার ১১৯২। রাজেদ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মজম্মিল আলীর ছেলে।
সাধারণ ডায়েরীতে রাজেদ মিয়া উল্লেখ করেন, আমি প্রায় দুই বছর ধরে রাজেদ মিয়া (ইংরেজী) নামে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে আসছি। আজ (বুধবার) সকালে ফেসবুক ব্যবহার করতে গিয়ে দেখি কে বা কারা ‘ইয়াবা রাজেদ বাউসী’ নামে আমার নাম ও ছবি সম্বলিত ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট করছে। আমার আইডি থেকে একাধিক ছবি নিয়ে ওই ফেক আইডিতে যুক্ত করে আমি ইয়াবা ডিলার, ইয়াবা বিক্রি করতে চাই বলে পোস্ট করছে। যে কারণে আমি ও আমার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি এবং আশংকা করছি, অজ্ঞাত ব্যক্তি (ফেক আইডি ব্যবহারকারী) আমাদেরকে বড় ধরণের সমস্যার সম্মুখিন করতে পারে। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, রাজেদ মিয়ার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট, থানায় যুবকের জিডি

Update Time : ০১:২১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১