০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে হত্যা সহ ডাকাতি মামলার দু’আসামী গ্রেফতার

  • Update Time : ০৮:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে পুলিশ অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি মামলার দু’আসামীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম, এএসআই সুমন চন্দ্র গোপ, এএসআই জয়নাল আবেদীন অভিযান চালিয়ে নোয়ারাই কবরস্থান এলাকা থেকে রুয়েল হোসেন ও জাম্বির আলী জাম্বিরকে গ্রেফতার করেন। রুয়েল হোসেন (২০) নোয়ারাই-ফকিরটিলা এলাকার মৃত চান মিয়ার পুত্র ও জাম্বির আলী জাম্বির (৩৫) নোয়ারাই এলাকার বিক্রম আলীর পুত্র। পুলিশ জানিয়েছে, এ দু’জন ১০ জানুয়ারি রাতে পূর্ব নোয়ারাই গ্রামের প্রবাসী মকবুল হোসেনের বাড়িতে কৌশলে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ ৫ লক্ষ টাকা মূল্যের মালামাল চুরির ঘটনায় জড়িত রয়েছে। এদিকে গত বছরের ২৯ জুন রাতে ছাতক রেলওয়ের নৈশপ্রহরী ফখরুল আলমকে খুন করে বিআর গোডাউন থেকে মালামাল লুটের ঘটনায়ও তারা জড়িত রয়েছে। এ ঘটনার মামলায় পুলিশ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৭ আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছন। শনিবার রাতে দু’আসামীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মোঃ নাজিম উদ্দিন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে হত্যা সহ ডাকাতি মামলার দু’আসামী গ্রেফতার

Update Time : ০৮:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১