০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে শেখ হাসিনার নামে সেতুর কাজ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

  • Update Time : ০১:৫২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জের সিলেট সুলতানপুর-বালাগঞ্জ সড়কে বড়ভাগা নদীতে নির্মিতব্য শেখ হাসিনার নামে সেতুর কাজ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচীতে উপজেলার সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন অংশগ্রহণ করেন। সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. হারুন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক আবুল কাশেম অফিকের পরিচালনায় বক্তব্য রাখেন, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য মো.  আশিক মিয়া, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, আল ফালাহ সমাজকল্যাণ সংস্থা বালাগঞ্জ’র সভাপতি হুসাইন আহমদ মিসবাহ, সাংবাদিক জাগির হোসেন জাকির, সাংবাদিক তারেক আহমদ, ডা. পবিত্র রঞ্জন বণিক, নবীনগর ইসলাহুল মুসলিমীন যুব সংঘের সভাপতি এড. এমরান আহমদ, ইউপি সদস্য আহমদ আলী, সমাজকর্মী আজাদ পনির, লিয়াকত মিয়া, মাওলানা গিয়াস উদ্দিন নোমান,  মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ জুনেদ আহমদ, সিরিয়া অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি লয়লুছ মিয়া, বালাগঞ্জ অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জামাল মিয়া।এছাড়াও মানববন্ধনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে স্থানীয় উপজেলা পরিষদের অর্থায়নে ও সিলেট ২ ও ৩ সংসদীয় আসনের সাংসদরা প্রধানমন্ত্রীর নামানুসারে সেতুর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। কাজ শুরুর পরপরই  অজ্ঞাত কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। দেশব্যাপী উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর নামে দেশরত্ন শেখ হাসিনা সেতুর কাজ বাস্তবায়ন ও জন দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানান তারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে শেখ হাসিনার নামে সেতুর কাজ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

Update Time : ০১:৫২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১