ছাতকে যুক্তরাজ্য যুবলীগের ক্রীড়া সম্পাদক সুফিয়ানকে সংবর্ধনা
- Update Time : ০৬:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে যুক্তরাজ্য যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান হাবিব সুফিয়ানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের চিলিস রেষ্টুরেন্টে পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। ছাতক পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ও ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, সদ্য সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, যুবলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন, পীযুষ দাস, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, যুবলীগ নেতা মঞ্জু মিয়া, মিনহাজুর রহমান তানভীর। বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি হাবিব সুফিয়ান, স্বেচ্ছাসেবকলীগ নেতা কুহিন চৌধুরী, ইমন খান, আব্দুল কদ্দুছ শিবলু, তমাল দাস, রহিম আলী, কামরুল হাসান শাওন, মোশারফ হোসেন, জাহান মিয়া, সেলিম আহমদ, জামিল আহমদ, তুষার দাস, সৈকত দাস, সালমান আহমদ, হাসান আহমদ, হৃদয় দাস, সজিব মিয়া, শাওন আহমদ, সুহেল আহমদ প্রমুখ। সভা শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।





























