ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার দু’দিন ব্যাপী সহযোগী সদস্য কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০১:৪১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: দেশে আজ মাফিয়া তন্ত্র ও দুর্নীতির যে মহামারী চলছে তা থেকে দেশকে উত্তরণের জন্য নৈতিক মুল্যবোধ সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন, আর ছাত্র মজলিস জ্ঞান ও চারিত্রিক মাধুর্যতা সম্পন্ন ভবিষ্যত প্রজন্ম সৃষ্টির জন্য সাধারণ ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছে। সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ১১ ও ১২ ফেব্রুয়ারি ডিটিএলভি মিলনায়তনে ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা শাখার বাছাইকৃত সহযোগী সদস্যদের নিয়ে ২ দিন ব্যাপী কর্মশালায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন। শাখা সেক্রেটারি মুহাম্মদ শাহাবুদ্দীন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট ফজর আলী, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হাসান, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ মিসবাহ, ওসমানীনগর উপজেলার সহ-সভাপতি মাওলানা মুফতী জয়নাল আবেদীন, দারুল আজহার মডেল মাদরাসা ওসমানীনগরের প্রিন্সিপাল মুফতী মিনহাজ উদ্দিন মিলাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক মুজ্জাম্মিল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামসুল ইসলাম, নাসিম আহমদ সোহাগ, আজমল হোসাইন প্রমূখ।





























