ছাতক প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- Update Time : ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব কার্যালয় থেকে অসহায় ১২০ শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সকালে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাজিম উদ্দীন, ছাতক ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, সাংবাদিক তমাল পোদ্দার, মাহবুব আলম, আমির আলী, ছদরুল আমিন, হাবিবুর রহমান নাছির প্রমুখ।





























