০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটি শুরু আজ থেকেই

  • Update Time : ০২:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদে সরকারি ছুটির আগে দুই দিন সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটির দিন হওয়ায় মোট ছুটি পাঁচ দিনে দাঁড়িয়েছে। ঈদের ছুটি শেষে কেউ কেউ আরো দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তারা সব মিলিয়ে মোট ৯ দিনের ছুটি কাটাবেন।
সাধারণত ঈদের ছুটি তিন দিন। চাঁদ দেখা সাপেক্ষে ২৫ বা ২৬ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এজন্য ২৬ জুন ঈদ ধরে ২৫, ২৬ ও ২৭ জুন ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার।
শুক্রবার সাপ্তাহিক ছুটি, একই সঙ্গে শবে কদরের ছুটি। আগামীকাল শনিবারও সাপ্তাহিক ছুটি। এরপরই শুরু ঈদের তিন দিন ছুটি। ২৮ ও ২৯ জুন সরকারি অফিস খোলা থাকছে।
কেউ কেউ এ দু’দিন ঐচ্ছিক ছুটি নিলেও প্রস্তাবিত বাজেট পাস ও অর্থবছরের শেষ দিন সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকবেন কর্মকর্তা-কর্মচারীরা।
ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে গত দুই ঈদে একদিন করে ছুটি বাড়িয়েছিলেন। এজন্য পরে সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত একদিন অফিস করতে হয়েছিল।
এ বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে ছুটি ৮ দিন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ঈদের ছুটি শুরু আজ থেকেই

Update Time : ০২:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭