১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০১:২৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ১৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ রহিদ আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ছেগাপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রহিদ আলীকে আটক করে। এসময় তার কাছে থাকা ১৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। সে ছেগাপাড়া গ্রামের মৃত তবারক আলীর পূত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন মাদক ব্যবসায়ী আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, আটককৃত রহিদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





























