০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়োজন ছাড়াও একটি পত্রিকা কিনুন, হতদরিদ্র হকার ভাইদের সাহায্য করুন : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০১:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

প্রিন্ট মিডিয়ার যুগে দৈনিক কয়েকটি পত্রিকা পড়ার অভ্যাস ছিল, সবকটি পত্রিকা একজন হকার থেকে না কিনে কয়েকজন থেকে খরিদ করতাম, যাতে কয়েকজন হকার ভাইকে সহযোগিতা করা যায়,সে সময় থেকে কয়েকজন হতদরিদ্র হকার ভাইদের সঙ্গে সখ্যতা গড়ে উঠে।

কালক্রমে প্রিন্ট মিডিয়া জনপ্রিয়তা হারিয়েছে, হাজারো হকার জীবিকার তাগিদে ভিন্ন পেশা বেছে নিয়েছেন,কিছু সংখ্যক হকার পেশার ভালোবাসায় কেউ অন্য অবলম্বন না পেয়ে বাধ্য হয়ে পত্রিকায় জড়িয়ে আছেন। গতকাল রিক্সা যোগে সিলেট নগরীর দরগাহ যাওয়ার পথে লক্ষ্য করলাম আমার খুব পরিচিত এক হকার ভাই কয়েকটি পত্রিকা বগলে নিয়ে খুড়িয়ে খুড়িয়ে হাঠছেন, ভাইটির পায়ে সমস্যা, বয়স ও বেড়েছে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, আমার দিকে ফ্যালফ্যাল চোখে তাকাচ্ছিলেন, রিকশা থেকে নেমে জড়িয়ে ধরলাম, অনেকদিন পর দেখা, তিনি আপ্লুত হয়ে পড়লেন।

সাংসারিক অবস্থা কেমন? জিজ্ঞাসা করতেই হাউ হাউ করে কেঁদে দিলেন, প্রতিদিন দুবেলা ভাত ও জুটেনা, উপোস থাকতে হয়। কারো কাছে হাত না পাতার সংকল্পের কথা জানিয়ে বললেন পত্রিকা জড়িয়ে জীবন কাটিয়ে দিব।
আমি কিছু টাকা হাদিয়া দিলাম, তিনি ও আমাকে দুটি পত্রিকা হাদিয়া দিলেন।

শত শ্রদ্ধা হকার ভাইটির প্রতি, অবিরাম ভালোবাসা, যথাযথ সম্মান তাদের প্রাপ্য, এরাই সত্যেকার সম্মানী ব্যক্তিত্ব।

যারা জনগণের টাকা লুটপাট করে, আর বিদেশীদের কাছে হাত পেতে আয়েশী জীবন যাপন করে আর যারা প্রতিনিয়ত নিজ সম্মানের বিনিময়ে ভিক্ষা করে, উভয়ই সমান।
এসব জীবন যুদ্ধে বিজয়ী হকার ভাইদের সম্মানে প্রয়োজন না থাকলেও একটি পত্রিকা খরিদ করুন, তাদের উৎসাহিত করুন, পেশাদার ভিক্ষুককে দান করার চেয়ে ওদের কাছ থেকে পত্রিকা কেনা অধিক কল্যাণকর। আল্লাহ আমাদের তাওফিক দিন

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রয়োজন ছাড়াও একটি পত্রিকা কিনুন, হতদরিদ্র হকার ভাইদের সাহায্য করুন : শাহ মমশাদ আহমদ

Update Time : ০১:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১