০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চক্ষু চিকিৎসায় আর-রাহমান এডুকেশন ট্রাস্টের অর্থ সহায়তা
- Update Time : ০২:০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ের একটি চক্ষু অপারেশনের জন্যে অর্থ সহায়তা করেছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-ইউকে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ওই মেয়ের ভাই তানবির আহমদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-বাংলাদেশের সেক্রেটারী এম. মাসুদ আহমদ, অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, আলোর কুঁড়ির সদস্য আজিমুর রহমান তোয়াছিন। অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-ইউকে’র স্থায়ী সদস্য স্বপ্না খাতুন।





























