০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • Update Time : ০১:২৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জলমহাল দখল নি‌য়ে দুই পক্ষের সংঘর্ষে শ্যাম চরণ বর্মণ (৬০) নামে একজন নিহত ও ১০ জন আহত হ‌য়ে‌ছে। তিনি উপজেলার সোনই গ্রামের বা‌সিন্ধা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে সোনই নদী জলমহাল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘ‌টে ব‌লে জানিয়েছে অতিরিক্ত পু‌লিশ সুপার হায়াত উন নবী সায়েম। পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, উপ‌জেলার সোনই নদী জলমহাল সোনই মৎসজীবী স‌মি‌তি উপ‌জেলা প্রশাসন থে‌কে ইজারা নেন। প‌রে সোনই মৎসজীবী স‌মি‌তি লোকজন দুইভা‌গে বিভক্ত হ‌য়ে প‌ড়ে। জলমহল দখল নি‌য়ে দুই প‌ক্ষ বি‌রো‌ধে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। পরে বিরো‌ধের জের ধ‌রে রা‌তে দুই প‌ক্ষের লোকজন ‌দেশীয় অস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লেই শ্যাম চরণ বর্ম‌ণের মৃত্যু হয়। আহত হয় আরও ১০জন। প‌রে খবর পে‌য়ে ধর্মপাশা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লেই গি‌য়ে পরি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে আনে। নিহত শ্যাম চরণ বর্মণ পেশায় মৎজীবী। ত‌বে তি‌নি কোন প‌ক্ষের জানা যায়‌নি। অতিরিক্ত পু‌লিশ সুপার হায়াত উন নবী জানান, পু‌লিশ ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার ক‌রে‌ছে। জলমহাল এলাকায় অতি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়েছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

Update Time : ০১:২৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১