০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে এক ষোড়শীর আত্মহত্যা

  • Update Time : ০৬:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে মারজানা নামের এক ষোড়শী দিনদুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মারজানা নোয়ারাই ইউনিয়নের আছদনগর গ্রামের আসমত আলীর কন্যা। বৃহস্পতিবার বসতঘরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ছাতক থানার এসআই আতিকুল হক ওইদিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। পরদিন মারজানার দাফন সম্পন্ন করা হয়। আত্মহত্যার দিন থেকেই এলাকায় গুঞ্জন উঠেছে মারজানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কি না আত্মহত্যা। মারজানারা আছদনগর গ্রামের মামা মাসুক মিয়ার বাড়ীতে বসবাস করতো। গত ক’দিন ধরে মামা মাসুক মিয়া মারজানাকে নির্যাতন করে আসছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন রাতেও মারজানার এক বোন, বোন-জামাই এবং মামা মাসুক মিয়া মারজানার উপর নির্যাতন চালিয়েছে। ঘটনার দিন সকালে বোন ও বোন-জামাই দ্রুত এ বাড়ী থেকে চলে যায়। এ নিয়ে এলাকায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলে এসআই আতিকুল হক জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে এক ষোড়শীর আত্মহত্যা

Update Time : ০৬:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১