১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা বশির আহমদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- Update Time : ০৬:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শনিবার (২ জানুয়ারী) সকাল ৬টায় উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুর ২টায় বীর মুক্তিযোদ্ধা বশির আহমদের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা। পরে গার্ড অব অনার ও জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





























