ছাতকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সির গণসংযোগ
- Update Time : ০২:৪০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি শুক্রবার ৬ নং ওয়ার্ডের নিজ গ্রাম বাগবাড়ীতে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন তার সাথে ছিলেন। ঘরে-ঘরে গণসংযোগকালে তারা ছাতক পৌরসভার উন্নয়নের লক্ষ্যে ১৬ জানুয়ারি পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান। গণসংযোগকালে হাজী আব্দুর রহমান, হিফজুল বারী শিমুল, বাকী বিল্লাহ, কামাল উদ্দিন, সুলেমান আহমদ, রজনু আহমদ, সালেহ আহমদ, জসিম উদ্দিন সালমান, ফখরুল আলম, কামাল মিয়া, মতিউর রহমান, আলাল মিয়া, ফয়জুল আহমদ পাবেল, জগলু আহমদ, সাদেক আলম, সেবুল আহমদ, কালাই মিয়া, তারেক আহমদ, কাদির বিল্লাহ, সুভা, ফাবি, পিলিপা, মাহা, ইতি, মালা, মনি, পারুল চৌধুরী, চম্পা, জীবন, মাহিদ, আলিফ, আলেক, আরাফ, রাহাত, মাহিম, লিমন, রাফি, সাফি, সাকিব, ইশান প্রমুখ উপস্থিত ছিলেন।





























