সকল শ্রেণীর মানুষের কাছে খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে হবে- প্রিন্সিপাল মজদুদ্দিন আহমদ
- Update Time : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সুনামগঞ্জ শহর ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ বলেন, বর্তমানে বিশ্ব ইসলামের বিরুদ্ধে চতুর্মূখী ষড়যন্ত্র চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের হেকমত ও কৌশলের মাধ্যমে সর্বস্তরের জনগণের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। পৌর সভাপতি হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সদর সভাপতি মাও. শুয়াইবুর রহমান ও মাও. আলী খানের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের সহকারী পরিচালক প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, জেলা সভাপতি মাওঃ ইমাম উদ্দীন। প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সিলেট জেলা সহ-সভাপতি শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাও. ছদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, জেলা সাধারণ সম্পাদক মাও. খলিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাও. আকিক হোসাইন, মাও. বুরহান উদ্দিন, মাও. নূরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাও. আখতার হোসাইন, জেলা বায়তুলমাল সম্পাদক মাও. আখতার হোসাইন আতিক, জেলা সহ অফিস সম্পাদক মাও. ফারুক আহমদ, ছাতক উপজেলা সহ-সভাপতি ছালেহ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাও. হাবিবুর রহমান, সুনামগঞ্জ পৌর সেক্রেটারী সৈয়দ সানাউল হক, ছাতক পৌর সেক্রেটারী ফারুক আহমদ জাবেদ, জামালগঞ্জ উপজেলা সেক্রেটারী মাও. আলী আকবর ও ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু প্রমুখ। বিজ্ঞপ্তি





























