গোয়াইনঘাটে যুবলীগের আনন্দ মিছিল
- Update Time : ০২:১৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের বর্ণাঢ্য মিছিলটি গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ মিছিলটি গোয়াইনঘাট প্রেসক্লাব সম্মুখে এসে এক পথ সভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ শাহাবুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল আলম আবুল, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সোহেল আহমদ, গোলাম করিম শামীম, মুজিবুর রহমান (লাইব্রেরী), রেজাউল করিম রাজ্জাক, নুরুল মোমিন জাহেদ, কামাল আহমদ, সোহান দে, সালেহ আহমদ। মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।





























