০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

  • Update Time : ১১:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন উপজেলার দোলারবাজার ইউনিয়নের রামপুর গ্রামের মর্তুজ আলীর পুত্র আশিকুর রহমান। মঙ্গলবার তিনি একই গ্রামের ৭ জন হামলাকারীদের অভিযুক্ত করে ছাতক থানায় এ অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বিবাদী নূরুল ইসলাম সহ লোকজন ২৮ ডিসেম্বর রাতে তার বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা, স্বর্ণ সহ ২ লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে নেয়। হামলায় আহত হয়েছেন মর্তুজ আলী, মিনারা বেগম, রোকেয়া বেগম সহ কয়েকজন। আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারীরা মহিলাদের শ্লীলতাহানি ঘটিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মর্তুজ আলীর পুত্র আশিকুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে রামপুর গ্রামের নূর ইসলাম (৩৫), রাসেল মিয়া (২৮), সালেহ আহমদ (২৫), সানূর আলী (৩৮), সাজুর আলী (৪০), আব্দুল্লাহ (২২), আজিজুর রহমান (৪২) কে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

Update Time : ১১:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০