বড়লেখা পৌর নির্বাচন আজ : বিভিন্ন কেন্দ্রে পৌছে গেছে ভোটের সরঞ্জাম
- Update Time : ১২:০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: প্রথমধাপে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচন আজ সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এবারই বড়লেখায় প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে। নির্বাচন উপলক্ষে রোববার বিকেলে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো এবং সকল কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান রোববার বিকেলে বলেন, বড়লেখা পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ৪৫টি বুথে ভোট গ্রহণ হবে। এসব কেন্দ্রে ভোটার সরঞ্জাম পাঠানো হয়েছে। তাছাড়া নির্বাচনের দিন ১০টি ভোটকেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ও র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন।





























