দোয়ারা বাজারে পান্ডারগাঁও ইউ/পি নির্বাচনে মঈনুল হককে খেলাফত মজলিসের সমর্থন
- Update Time : ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারা বাজারে খেলাফত মজলিস দোয়ারা পান্ডারগাঁও ইউনিয়ন শাখার জরুরি সভা ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন রেদওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরী সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, উপজেলা সহ-সভাপতি মাওলানা মঈনুল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, ক্বারী নজরুল ইসলাম, মাওলানা কবির আহমদ, মাওলানা ফয়জুল বারী, মৌলভী আহমদ আলী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুজিবুর রহমান, হোসাইন আহমদ, হাফিজ এনামুল কবীর, হাফিজ ইকবাল হোসাইন প্রমূখ। ইউনিয়নে সংগঠনের কাজকে গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পান্ডার ইউনিয়নে উলামা-মাশায়েখ ও জনগণ সমর্থিত চেয়ারম্যান পদপার্থী মাওলানা মঈনুল হককে খেলাফত মজলিসের পক্ষ থেকে সমর্থন করা হয়। বিজ্ঞপ্তি





























