০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে কওমী মাদরাসা ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

  • Update Time : ০১:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে কওমি মাদরাসা সমূহের মুহতামিমদের নিয়ে আত্মপ্রকাশ করলো ‘কওমী মাদরাসা ঐক্য পরিষদ’ নামে অরাজনৈতিক সংগঠন। ইসলাম-মুসলমান, দেশ-জাতি ও সমাজ বিরোধী যে কোনো অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই উপজেলার প্রায় ৮৩টি মাদরাসার মুহতামিমদের (পরিচালক) নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে পরিষদের সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল গফফার এর সঞ্চালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘গোলাপগঞ্জ কওমী মাদরাসা ঐক্য পরিষদ’।
সভায় বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুল মতিন (নাদিয়ার হুজুর) মাওলানা এনামুল হক্ব (বহরগ্রাম) মাওলানা ইকবাল হোছাইন, মাওলানা এম এ সালাম, মাওলানা গুলজার আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাঘা বায়তুল আতিক তাহফিজুল ক্বোরআন নুরানী মাদরাসার পরিচালক মাওলানা নুরুল ইসলাম জুৃয়েল, কালাকোনা মাদরাসার মুহতামিম মাওলানা শামিম আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ। পরিষেশে হযরত মাওলানা হেলাল উদ্দিনের বয়ান ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্ত হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জে কওমী মাদরাসা ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

Update Time : ০১:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০