ছাতকে হিলফুল ফুযুলর সভায় আল্লামা কাসেমী রহ. এর মাগফিরাত কামনা
- Update Time : ১০:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকের হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, কপলা বাজারের এক জরুরী সভা আজ বুধবার (১৬ ডিসেম্বর) বাদ আসর অস্থানীয় কার্যালয়ে সংস্থার সভাপতি মাওলানা মুহি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. আখতার হুসাইন আতিক’র পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা ক্বারী নজরুল ইসলাম, সহ-সভাপতি মাও. ফয়সল আহমদ দবীর, মো. আকবর আলী, উপদেষ্টা হাজী ইব্রাহীম আলী, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জাবেদ আহমদ, হাফিজ এনামুল কবীর, অর্থ সম্পাদক মাও. নূর আহমদ, সাংগঠনিক সম্পাদক ক্বারী মঈনুল ইসলাম, মুরব্বি মো. আলকাছ আলী, প্রচার সম্পাদক হোসাইন আহমদ প্রমূখ। সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মাগফিরাত কামনা করত: আগামী ২১ জানুয়ারি ২০২১ ইংরেজি তারিখে সংস্থার মহা সসম্মেলন সফল করতে এলাকার আলেম-উলামাসহ সর্বসাধারণের সার্বিক সাহায্য- সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি






























