০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে মেয়র কালাম চৌধুরীর সমর্থনে অটো টেম্পু-অটো রিক্সা শ্রমিকদের মতবিনিময়

  • Update Time : ০৩:২৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে অটো টেম্পু-অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন উপ কমিটির উদ্যোগে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের কলেজ রোডস্থ ষ্ট্যান্ডের কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ড, ওয়াটার সাপ্লাই ও উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ বেশ কটি বৃহৎ প্রকল্পের কাজ চলছে। তিনি পুনরায় নির্বাচিত হলেও অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, নির্বাচিত হলে প্রথমেই ষ্ট্যান্ডে একটি আধুনিক শৌচাগার স্থাপন ও তাদের কার্যালয় সংস্কার করা হবে। অটো টেম্পু-অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন উপ কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফজলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অজয় ঘোষ, পরিবহন শ্রমিক নেতা রুপন মিয়া প্রমুখ। বক্তারা মেয়র আবুল কালাম চৌধুরীর গুণকীর্ত্তন করে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। পৌরবাসীর উন্নয়নে কালাম চৌধুরীর মতো ব্যক্তিকে আজীবন ছাতক পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান তারা। এসময় ব্যবসায়ী হাজী আবুল হায়াত, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, অটো টেম্পু-অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন উপ কমিটির সহ সভাপতি আছকির মিয়া, নবির হোসেন, সহ সাধারন সম্পাদক কফিল মিয়া, রিপন মিয়া, সদস্য কবির মিয়া, ফরহাদ হোসেন, বদরুজ্জামান, শ্রমিক নেতা আলাউদ্দিন, মহিব মিয়া, আবুল হোসেন মনাই, হেলাল মিয়া, আব্দুল মিয়া, জলাল উদ্দিন, কবির হোসেন তমু, মুহিবুর রহমান মুহিত, চান্দালি মিয়া, সেলিম আহমদ, জলাল আহমদ, সজিব মিয়া, কামাল আহমদ, আব্দুল ওয়াহিদসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে মেয়র কালাম চৌধুরীর সমর্থনে অটো টেম্পু-অটো রিক্সা শ্রমিকদের মতবিনিময়

Update Time : ০৩:২৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০