০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ১০:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় দোয়ারাবাজার থানা পুলিশ উপজেলার দোহালিয়া ইউনিয়নের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে মকবুল হাসান (সেবুল) নামে ওই আসামিকে গ্রেফতার করে। তিনি উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর গ্রামের আবু ছালেহর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আছকির মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সেবুলকে গ্রেফতার করা হয়। তিনি একটি পারিবারিক আদালতের দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি।





























