ওসমানীনগরে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে ছাত্রলীগের আনন্দ মিছিল
- Update Time : ০১:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: শেখ হাসিনার অঙ্গিকার পদ্মাসেতু দৃশ্যমান, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, এই স্লোগানে সিলেটের ওসমানীনগরে আনন্দ মিছিলসহ অনুষ্টিত হয়েছে পথসভা। যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার তাজপুর বাজার এলাকায় মিছিল ও পথ সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে মিছিলটি সিলেট-ঢাকা মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন করে তাজপুর বাজারে অনুষ্টিত হয় পথ সভা। সভায় প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনা মিয়া।
সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশের আর্থিক সক্ষমতার জন্যই বহু অর্জনের সঙ্গে স্বপ্নের পদ্মা সেতুও আজ পুরো দৃশ্যমান। জাতীর পিতার শতবর্ষসহ বিজয়ের মাসে বাঙালি জাতির জন্য আরো একটি বিজয়ের গৌরব নিয়ে এসেছেন বাংলার ১৬ কোটি মানুষের নেত্রী মানবতার উজ্জল নক্ষত্র জননেত্রী শেখ হাসিনা। নানা অপবাদে বিশ্ব ব্যাংক যখন অর্থ দিতে অপরাগতা প্রকাশ করে তখন পদ্মা সেতু নির্মান না হওয়ার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত থেকে টিটকারি মেরে বলেছিলো বাংলাদেশে কোন দিন পদ্মা সেতু হবে না। কিন্তু পাক-বাহিনীর উত্তরসূরী এসব কুচক্রী মহলকে প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে বাঙ্গালীরাও পারে। বঙ্গকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সব ষড়যন্ত্র এবং বাধা অতিক্রম করে নিজস্ব অর্থে স্বপ্নের পদ্মা সেতুর পুরো কাঠামো এখন দৃশ্যমান। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কারণে আজ বিশ্ব রেকর্ডে বাংলাদেশ। সভায় এলাকার উন্নয়নে যার নিরলস পথ চলা ওসমানীনগর- বিশ্বনাথের সাধারণ মানুষের নেতা যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে পদ্মাসেতু দৃশ্যমানে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দরা।
উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সেবুল আহমদ, যুবলীগ নেতা তুরণ মিয়া, ফুরুখ আহমদ, কামরুল ইসলাম সুহেল আহমদ, শফিক আহমদ, মারুফ আহমদ, মজনু মিয়া, রুমন আহমদ, ফয়জুর রহমান, পাবেল আহমদ। ছাত্রলীগ নেতা, আলমঙ্গীর সামী, বাপ্পু দেব, রাসেল আহমদ, আতিকুর রহমান টিটু, রুবেল আহমদ, শিমুর আলী, মাছুম আহমদ, কাওসার আহমদ, সাইদুর রহমান পিন্টু, জীবান আহমদ, হেলাল আহমদ, আব্দুস সালাম, করিম, সাজ্জাদ,জুনেদ, কামরুল, মাহবুব, রামু দাশ, হাবীব উদ্দিন, আঙ্গুর আলী, কামাল, আব্দুল হক, সাদিকুর রহমান, বক্কর, রুমন, ফাহাদ, কাওসার আহমদ, শিপন, কাশেম প্রমুখ।





























