০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ করায় ছাতকে ছাত্রলীগ নেতাকে হুমকি

  • Update Time : ০১:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ করায় ছাতকে এক ছাত্রলীগ নেতাকে হাত ভেঙ্গে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নং ৩৯৭ করেছেন তিনি। জিডি সুত্রে জানা যায়, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে গত ৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন ছাতকের ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম শাহরিয়ার রেজওয়ান। এই স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে একই ইউনিয়নের আরেফিন হাবিব ও এনামুল হক মঞ্জু ওই ছাত্রলীগ নেতার ছবি সহ ফেইসবুকে পোস্ট করে বিভিন্ন অশালীন মন্তব্য করে হাত ভেঙ্গে গুড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ নিয়ে ইসলামপুর ইউনিয়নে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ করায় ছাতকে ছাত্রলীগ নেতাকে হুমকি

Update Time : ০১:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০