গোয়াইনঘাটে কৃষকের চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ১
- Update Time : ০১:৫১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটের ৪ নং লেঙ্গুড়া ইউনিয়নের জাতুগ্রাম থেকে বুধবার দিবাগত রাত অনুমান ১২ঘটিকায় কৃষকের গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া দুটি গরু এলাকার সর্বত্র খোঁজাখুঁজি করেও কোন হদিস পাননি জাতু গ্রামের ইসমাইল আলীর ছেলে অসহায় কৃষক হাসান আলী। চুরি হওয়া গরুর খোজে গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়নের খোজাখুঁজির প্রাক্কালে তোয়াকুলের পাইকরাজ এলাকায় একজনকে গরুসহ সনাক্ত করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক পুলিশকে জানালে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাইকৃত গরু উদ্ধার করেন তাদেরকে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। গ্রেফতারকৃত গরু চোরের নাম মইন উদ্দিন। সে নন্দীরগাও ইউনিয়নের নন্দীরগাও গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
এ ব্যাপারে কথা হলে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, কৃষকের গরু চুরির ঘটনায় মইন উদ্দিন নামের এক গরু চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া কৃষক হাসান আলীর দুটি গরুও উদ্ধার করাা হয়েছে।
এঘটনায় গোয়াইনঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আহাদ বলেন, অপরাধ দমনে পুলিশ সব সময়ই সচেষ্ট। এরই লক্ষ্যে টিম গোয়াইনঘাাট থানা সব সময় কাজ করছে। গরু চুরি বন্ধসহ অপরাধমুক্ত গোয়াইনঘাট গঠনে পুুুলিশের নজরদারি ও অভিযান আরো গতিশীল করাা হবে





























