সিলেটে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সুস্থতা কামনায় জমিয়তের দোয়া মাহফিল
- Update Time : ০৭:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের অন্যতম সহ-সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর সুস্থতা কামনায় সিলেট মহানগর জমিয়তে উদ্যোগে আজ ৮ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর কলেক্টরেট জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জমিয়তে সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সহ-সভাপতি যথাক্রমে মাওলানা হাফিজ খলিলুর রহমান, জমিয়ত নেতা অধ্যক্ষ হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, মুফতি আলতাফুর রহমান, মাওলানা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সরকার, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুতাহির আলী, যুব জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ মাহমুদুল হাসান, মহানগর জমিয়তের প্রচার সম্পাদক সাবেকছাত্র নেতা এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী সিরাজ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ মোঃ জাফর ইকবাল, ছাত্রনেতা ইসহাক হোসেন, হাফিজ মকবুল আহমদ, হাফিজ সুফিয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























