খেলাফত মজলিসের প্রতিষ্ঠা ছিলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত- অধ্যাপক বজলুর রহমান
- Update Time : ০৬:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেছেন, একটি শোষণমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই খেলাফত মজলিসের মূল লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নের দৃপ্ত অঙ্গীকার নিয়ে ১৯৮৯ সালের ৮ডিসেম্বর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে খেলাফত মজলিস প্রতিষ্ঠা লাভ করে। দেশ জাতি ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে খেলাফত মজলিসের যাত্রা ছিলো সময়ের বড় চ্যালেঞ্জ। সুতরাং তাগুতের পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবেলা করেই খেলাফত মজলিস লক্ষ্যপাণে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে পৌঁছাতে তিনি সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। খেলাফত মজলিসের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা আয়োজিত “শোষণমুক্ত সমাজ চাই” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সোমবার বিকেলে দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা নুরুল ইসলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা রওনক আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন।
থানা সাধারণ সম্পাদক মাওলানা শামসুজ্জামান সাজুর পরিচালনায় অনুষ্ঠিত আলেচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী,দক্ষিণ সুরমা থানার সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দীন,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সভাপতি জাকারিয়া হোসেন জাকির,সিলেট মহানগরীর অফিস সম্পাদক মোস্তফা হোসেন সোহান,দক্ষিণ সুরমা থানা সভাপতি খালেদ আহমদ, ভার্থখলা জামেয়ার সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি





























