০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন : সভাপতি হাফিজ, সম্পাদক খসরু

  • Update Time : ০৩:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন রোববার দুপুরে পৌর এলাকার আব্দুর রহমান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান খসরু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক আব্দুস সহিদ খান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহসভাপতি আব্দুল মুকিত, মোয়াজ্জেন হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স। জানা গেছে, ২০১৬ সালে সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আব্দুল হাফিজকে সভাপতি ও মুজিবুর রহমান খসরুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন : সভাপতি হাফিজ, সম্পাদক খসরু

Update Time : ০৩:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০