জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী
- Update Time : ০৯:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী। পৌর নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে মেয়র প্রার্থীরা দেশে-বিদেশে জোর লবিং চালাচ্ছেন। জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় ৬জনের নাম রয়েছে। বিএনপির মেয়র প্রার্থীরা হলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ আবু হোরায়রা সাদ মাষ্টার, বিএনপি নেতা আবিবুল বারি আয়হান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি হারুনুজ্জামান হারুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জিয়াউর রহীম শাহিন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোঃ আব্দুল মতিন লাকি, প্রবাসী বিএনপি নেতা মোঃ আলিফ মিয়া। উল্লেখিত মেয়র প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদেরকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে চাই এবং যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলায় বিএনপির গ্রুপিং রাজনীতি চলছে দীর্ঘদিন ধরে। এক পক্ষের প্রবীন নেতা আবু হোরায়রা সাদ মাষ্টার অপর পক্ষের সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান আক্তার। উভয় গ্রুপের নেতার বাড়ি একই গ্রামে। গ্রুপ নেতাদের পক্ষের সমর্থকরা উভয় নেতাকে মেয়র পদে দলীয় মনোনয়ন চান।
গত ১০ অক্টোবর পৌরসভার উপ-নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা রাজু আহমদ। নির্বাচনের পর রাজু আহমদ চলে যান যুক্তরাজ্যে। গত উপ-নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা আবিবুল বারী আয়হান নির্বাচনের পর তিনি মাঠ ছাড়েননি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা মিনিময় করেন। এবার পৌর নির্বাচনে রাজু আহমদ না থাকায় তিনি মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশী। এবং দলের হাই কমান্ডে জোর লবিং করছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
বিএনপির এক গ্রুপের নেতাকর্মীরা জানান, মেয়র পদটি যদি বিএনপি পূর্ণরায় উদ্ধার করতে চায় তাহলে সাবেক উপজেলা বিএনপির সভাপতি, সাবেক জনন্দিত পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তারের বিকল্প নেই।
এদিকে বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার জগন্নাথপুর পত্রিকাকে জানান, আমি পৌরবাসীকে সাথে নিয়ে স্বতন্ত্র থেকে মেয়র পদে নির্বাচন করব।





























