গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি
- Update Time : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ‘গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব’র প্রস্তাবিত কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়। শনিবার রাত ৯টায় গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির রুবেল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ এম এ সালমান উক্ত কমিটি প্রকাশ করেন। তারা আশা ব্যক্ত করে বলেন, পূর্বের যেকোনো সময়ের চেয়ে বর্তমান নতুন কমিটি সমাজসেবায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কার্যক্রমের মাধ্যমে তাদের মেধা ও যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাবে।
কার্যকরী কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি মান্না আহমদ, সহ-সভাপতি রাজন লাল দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছামাদ, মেহরাজুল ইসলাম অমিত, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, রাজু আহমদ, অর্থ সম্পাদক মাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ ইমরান আহমদ এফরাদ, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ রেজা, দপ্তর সম্পাদক রিফাত আহমদ, প্রচার সম্পাদক মাজেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভীর আহমদ সাগর, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহদি ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম মাহের, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ দিদার আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ পিয়াল আহমদ (তাহের), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কাওছার আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ ইমদাদুর রহমান।





























