ছাতক উপজেলা ছাত্রদল নেতার জন্মদিন পালন
- Update Time : ০১:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাত্রদল নেতার জন্মদিন কেক কাটে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। শুক্রবার জাউয়া বাজার একটি অভিজাত দোকানে উপজেলা ছাত্রদল নেতা জাহাঙ্গির হোসেনের জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কেক কেটে জন্মদিন পালন করেন।
উপজেলা ছাত্রদল নেতা জাহাঙ্গির হোসেনের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির আহমদ, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক তরুণ প্রজন্ম দলের সভাপতি মিনার আবির, সিনিয়র সহ-সভাপতি জুমন আলী, ছাতক উপজেলা প্রচার দলের সদস্য সচিব মিছবাহ আলী পীর, জাউয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাইদুর রহমান, মাজহারুল ইসলাম, আরমান মালিক, কালারুকা ইউনিয়ন ছাত্রদল নেতা মাহদি হাসান, ছাতক উপজেলা ছাত্রদল নেতা মোঃ শামিম আহমেদ, মাহদি ইসলাম রায়হান, সুনামগঞ্জ জেলা ছাত্র সমিতির সম্পাদক সুহাগ আহমেদ, মাহবুব রহমান সহ দলীয় নেতাকর্মীরা জন্মদিন অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি





























