০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ইদুর মারার টেবলেট খেয়ে এক তরুণীর মৃত্যু
- Update Time : ০২:৫১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের বাহুবলে ইদুর মারার টেবলেট খেয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। সে বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের ভেড়াখাল গ্রামের মোঃ নুর মিয়ার মেয়ে মোছাঃ মুর্শিদা খাতুন(২০)। গত ১ ডিসেম্বর রাত ১০টার দিকে পরিবারের অগোচরে ইদুর মারার টেবলেট খেয়ে চটপট করতে থাকে,এ অবস্থায় নুর মিয়া তার মেয়ে মুর্শিদা খাতুনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে মুর্শিদাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু মুর্শিদার পরিবারের লোকজন মুর্শিদা খাতুনকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে না গিয়ে তারা বাড়িতে চলে যান। ৪ ডিসেম্বর শুক্রবার দুপুরে মোছাঃ মুর্শিদা খাতুন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে,এমতাবস্থায় পরিবারের লোকজন মুর্শিদাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মুর্শিদা খাতুনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে,পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন তদন্ত কর্মকর্তা এস আই শহিদুল ইসলাম।





























