সৈয়দপুর শাহারপাড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসীর সমর্থনে মতবিনিময় সভা
- Update Time : ১২:০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের আগামি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক, শিক্ষানুরাগী, আ.লীগ নেতা, শাহারপাড়া গ্রামের বাসিন্দা দিনার কামালীর সমর্থনে শাহারপাড়া মীরপুর মহল্লায় এক মতবিনিময় সভা সমাজসেবক, শিক্ষানুরাগী আনছার কামালীর সভাপতিত্বে

অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজসেবক, শিক্ষানুরাগী সজ্জাদ মিয়া কামালী, লেবু মিয়া, ছানু মিয়া কামালী, আব্দুর রহমান কামালী, ফয়জুল খান, আনহার মিয়া, সৈয়দ মোস্তাক আলী, খসরু কামালী, আবু তাহের রোহান, লায়েক কামালী, মোঃ লিক্সন, আব্দুল হক, সৈয়দ মনোয়ার, অপু জায়গীরদার, শিপন কামালী, মাহবুব কামালী, সুমন কামালী প্রমুখ। মতবিনিময় সভায় এলাকাবাসীর মতামতের ভিত্তিতে আগামী বুধবার শাহারপাড়া গ্রামবাসিকে নিয়ে পরবর্তি সভার আহবান করা হয়।





























