০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিম্মত ও হিকমতের মাধ্যমে খেলাফতের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে- প্রিন্সিপাল মজদুদ্দীন আহমদ

  • Update Time : ০৬:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ বলেছেন, বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মূল সংকট হচ্ছে দ্বীন থেকে দূরে সরে যাওয়া। খোলাফায়ে রাশেদীনের আদর্শ থেকে দূরে চলে যাওয়া। সুতরাং মুসলিম উম্মাহর হৃত গৌরব যদি পুনরুদ্ধার করতে হয় তবে আমাদেরকে খেলাফতের আদর্শ তথা রাসুলুল্লাহ সাঃ এর আদর্শের দিকেই ফিরে আসতে হবে। এজন্য খেলাফতের আদর্শের দাওয়াত মানুষের দ্ধারে দ্ধারে পৌঁছানো সকল ঈমানদারের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি খেলাফত মজলিস কর্মীদেরকে হিম্মত ও হিকমতের মাধ্যমে সিলেটের প্রতিটি ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানান। খেলাফত মজলিস সিলেট বিভাগের নির্ধারিত কর্মীদের দিনব্যাপী তরবিয়তী মজলিসে নায়েবে আমীর প্রিন্সিপাল মজদুদ্দীন আহমদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সিলেট জোন ইনচার্জ আবু তাওসিফের সভাপতিত্বে আয়োজিত তরবিয়তী মজলিসে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন সিলেট মহানগরীর উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম, সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মোশাহিদ আলী, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল।

সিলেট জোনের সহকারী ইনচার্জ মুহাম্মদ আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন সিলেট মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মহানগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক ডাঃ ফয়জুল হক, সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হিম্মত ও হিকমতের মাধ্যমে খেলাফতের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে- প্রিন্সিপাল মজদুদ্দীন আহমদ

Update Time : ০৬:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০